পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শ্রীপুর পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব এবং আগামী মেয়র নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন বেপারী।
সম্প্রতি এক শুভেচ্ছা বার্তায় তিনি শ্রীপুর পৌরসভার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। ঈদের এই আনন্দ যেন ধনী-গরিব, ছোট-বড় সকলের মাঝে সমভাবে ছড়িয়ে পড়ে এবং সবাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করতে পারে—এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বিল্লাল হোসেন বেপারী আরও বলেন, সমাজে ভ্রাতৃত্ববোধ, মানবিকতা ও পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধিতে ধর্মীয় উৎসবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি শ্রীপুর পৌরবাসীর সার্বিক কল্যাণ কামনা করে বলেন, “পবিত্র ঈদুল আযহার শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইতিবাচক পরিবর্তন আনুক। সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।”
এ সময় তিনি শ্রীপুর পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং একটি আধুনিক ও পরিচ্ছন্ন পৌরসভা গঠনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।