• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

‘মালিক’ মুক্তির ঘোষণা

সবার আগে বিনোদন : / ১১ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত নতুন সিনেমা ‘মালিক’। শুটিং শুরুর পর থেকেই সিনেমাটি নিয়ে চলছে আলোচনা। কারণ দীর্ঘদিন পর শুভ ও মিমকে একসঙ্গে দেখা যাবে রুপালি পর্দায়। এবার এই সিনেমার দুটি পোস্টার প্রকাশ করে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো। এই কোরবানির ঈদেই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। পোস্টার দুটি প্রকাশের পর থেকেই নতুন করে সিনেমাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দর্শকদের মাঝে আগ্রহ তৈরি হয়েছে সিনেমাটি নিয়ে। সম্প্রতি পরিবেশনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া পোস্টার প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
ঘোষণার পরদিন প্রকাশ করা হয় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আরিফিন শুভর একক লুক পোস্টার। গম্ভীর, রুক্ষ আর রহস্যময় সেই লুকে ধরা দেন শুভ। পোস্টারটি নিজের ফেসবুক পেজে শেয়ার করে তিনি লেখেন, ‘ঈদ মোবারক, মালিক।’
শুক্রবার প্রকাশ করা হয়েছে সিনেমাটির দ্বিতীয় পোস্টার। সেখানে দেখা যায় রোমান্টিক মুডে ধরা দিয়েছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। পোস্টারটি নিজের ফেসবুকে শেয়ার করে লাভ ইমোজি জুড়ে দিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান মিম।
সিনেমার নির্মাতা সাইফ চন্দন জানান, বর্তমানে কলকাতায় চলছে সিনেমাটির শেষ মুহূর্তের পোস্ট প্রোডাকশনের কাজ। সিনেমাটি মুক্তির সব প্রস্তুতি শেষ। এখন একের পর এক প্রচারের রসদ প্রকাশ করা হবে। সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর চূড়ান্তভাবে মুক্তির পরিকল্পনা ও প্রচার শুরু হবে।
‘মালিক’ সিনেমার মাধ্যমে দীর্ঘ সাত বছর পর বড় পর্দায় একসঙ্গে ফিরছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। সবশেষ তারা জুটি বেঁধেছিলেন গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ সিনেমায়। এটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031