• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে : ট্রাম্প

সবার আগে আন্তর্জাতিক : / ২৯ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

ইরান যুদ্ধ নিয়ে সংবাদ পরিবেশনকে কেন্দ্র করে আবারও মার্কিন গণমাধ্যমের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি মার্কিন মিডিয়া ও ডেমোক্র্যাট নেতাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বিশেষভাবে নিউইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল এবং সিএনএনের বিরুদ্ধে পক্ষপাতমূলক সংবাদ প্রকাশের অভিযোগ তুলেছেন।

ট্রাম্পের দাবি, এসব গণমাধ্যম ইরানকে সমর্থন দিয়ে সংবাদ পরিবেশন করছে এবং বাস্তব পরিস্থিতিকে বিকৃতভাবে তুলে ধরছে। এছাড়াও নিজের রাজনৈতিক প্রতিপক্ষ ডেমোক্র্যাটদেরও কটাক্ষ করে তিনি লেখেন, ডেমোক্র্যাটস এবং মিডিয়া পুরোপুরি পথ হারিয়েছে। একই সঙ্গে তিনি আরও বলেন, তারা পুরোপুরি পাগল হয়ে গেছে।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে ইরান ইস্যু এবং মধ্যপ্রাচ্য নীতি নিয়ে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ছে। সেই প্রেক্ষাপটে গণমাধ্যমের ভূমিকা নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

সূত্র : আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031