• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : / ৩৫ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামগ্রিকভাবে দেশকে ভালো অবস্থানে নিয়ে যেতে বর্তমান সরকার কাজ করছে। তবে সরকারের একার সেটা সম্ভব না । কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ঢাকা সেনানিবাসের জিয়া কলোনিতে ‘মৃত্যুঞ্জয়ী পঁচিশ’ আয়োজিত এক প্রীতিভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঢাকা সেনানিবাসে থাকাকালীন প্রধানমন্ত্রী তারেক রহমান তার শৈশব ও জীবনের স্মৃতিচারণা করে বলেন, জীবনের বড় একটা অংশের স্মৃতি জড়িয়ে আছে এখানে।

প্রীতিভোজ শেষে প্রধানমন্ত্রী উপস্থিত সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি সেনা মেসে অবস্থানরত সৈনিকদের জীবনযাপন ও সার্বিক খোঁজখবর নেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সেনা মেস চত্বরে একটি নিমগাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এছাড়া সেনা মেসের মসজিদে জোহরের নামাজ আদায়ের পর উপস্থিত সেনা কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031