• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম

নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক : / ১২৯ বার
আপডেট শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

পিরোজপুরে কচা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার সদর উপজেলার কুমিরমারা আশ্রায়ন প্রকল্পের দুই যুবক মো. ওমর সেখ (২২) ও নয়ন (১৮)।

শারিকতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ওমর ফারুক জানান, ওমর ও নয়ন একই আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা। ওমর সেখের বাবা দুলাল সেখ ও নয়নের বাবা বাবুল সিকদারের বরাতে তিনি জানান, নদীতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ছে এমন খবর পেয়ে তারা দুপুরে নিজেদের একটি মাছ ধরার নৌকা নিয়ে নদীতে যায়। এ সময় বারবার বজ্রপাত হচ্ছিল। একপর্যায় তাদের নৌকায় বজ্রপাত হয়। এতে দুজনের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031