• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান শূন্যপদ পূরণে ৫ বছরের কর্মপরিকল্পনা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণতন্ত্র ছাড়া বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয় : স্পিকার বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার মত-পথের পার্থক্য থাকতে পারে, তর্ক-বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয় স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইরানে চার ইসরায়েলি ‘গুপ্তচর’ গ্রেফতার প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ৭০০০ কোটি টাকা আত্মসাৎ: শিক্ষামন্ত্রী

কুমিল্লায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক : / ৫৬ বার
আপডেট বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

কুমিল্লার দেবিদ্বারে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার বারেরা এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুরাদনগর উপজেলার বাংগরার গাজীর হাট গ্রামের রওশন আরা (৩২) ও তার ছেলে ইয়ামিন (৬)। আহতরা হলেন- নিহত ইয়ামিনের নানা তাজুল ইসলাম, মনোয়ারা বেগম এবং অটোরিকশাচালক।

প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, ‘আহতদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, অটোরিকশার যাত্রীরা সবাই একই পরিবারের সদস্য। তারা কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর এলাকা থেকে মুরাদনগরের বাংগরা এলাকায় যাচ্ছিলেন। এ সময় দেবিদ্বার পৌরসভার বারেরা এলাকায় এলে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই এক নারী নিহত হন, পরে হাসপাতালে নেওয়া হলে তার ছেলেকেও মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।’

মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বারের বারেরা এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। গুরুতর আহত অবস্থায় তার ছেলেকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গুরুতর আহত শিশুটিও প্রাণ হারিয়েছে।

এলাকাবাসী দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930