• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান শূন্যপদ পূরণে ৫ বছরের কর্মপরিকল্পনা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণতন্ত্র ছাড়া বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয় : স্পিকার বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার মত-পথের পার্থক্য থাকতে পারে, তর্ক-বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয় স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইরানে চার ইসরায়েলি ‘গুপ্তচর’ গ্রেফতার প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ৭০০০ কোটি টাকা আত্মসাৎ: শিক্ষামন্ত্রী

বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : / ২৭ বার
আপডেট সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মামা-ভাগনের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগানমাঠ গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন বাগান মাঠ গ্রামের প্রয়াত জমশেদ সরকারের ছেলে রফিকুল সরকার (৫৪), এবং একই গ্রামের প্রয়াত আবু সামার ছেলে নুর আলম (৩৫)। সম্পর্কে তারা মামা-ভাগনে।

বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রফিকুল সরকার দুপুরে বাগান মাঠ এলাকায় নিজের ধানের জমিতে কীটনাশক ছিটাতে যাচ্ছিলেন। এ সময় মাঠের মধ্যে একটি মোটরের বিদ্যুতের তার নিচু হয়ে ঝুলে ছিল। অসাবধানতাবশত সেই তার তার শরীরে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পাশের জমিতে কাজ করা তার ভাগ্নে নুর আলম ঘটনাটি দেখে দৌড়ে এসে মামাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তিনিও বিদ্যুতের তারে স্পর্শ করলে দুজনই ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

ভৈবরা পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম আনোয়ার হোসেন বলেন, আমাদের কাছ থেকে পানির পাম্পের লাইন দেওয়া ছিল। কিন্তু তারা আমাদের পানির পাম্পের লাইন থেকে মাছের হেচারিতে চোরাইভাবে লাইন টেনেছে। সেখানেই বিদ্যুৎপৃষ্ট হয়ে দুইজন মারা গেছে।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান জানান, মাঠে কাজ করার সময় অসাবধানতাবশত মোটরের লিকেজ বিদ্যুতের তারে স্পর্শ করায় মামা-ভাগনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রজু করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930