• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা-বাবা ও মেয়ের

নিজস্ব প্রতিবেদক : / ১৩৫ বার
আপডেট বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার হাউজিং কদমতলা এলাকায় ঘটনাটি ঘটে।

মৃতরা হলেন- মো: সালাম (৪০), তার স্ত্রী রুপা খাতুন (৩৫) ও মেয়ে সাবা খাতুন (১৩)।

স্থানীয়রা জানান, রুপা ঘরে ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় ঘরের ভেতর ঝুলে থাকা বিদ্যুতের তারে বিদ‌্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে বাঁচাতে এগিয়ে যান স্বামী সালাম ও মেয়ে সাবা। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা তিনজনই ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থলের পাশে থাকা সালামের ভাতিজাও আহত হন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া ২৫০ শয‌্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: সজীব উদ্দিন বলেন, তিনজনকে হাসপাতালে নিয়ে এলে তাদের মৃত ঘোষণা করা হয়। আহত আরেকজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

হাসপাতাল পুলিশ ক‌্যাম্পের দায়িত্বরত পুলিশ সদস‌্য সোহেল বলেন, তিনজনের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031