গাজীপুরের শ্রীপুরে অটোরিকশার চাপায় সাবেক পুলিশ কনস্টেবল মো. জালাল উদ্দিনের (৬৭) মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ দুর্ঘটনা ঘটে এদিন বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীপুর পৌরশহড়ের জিন্নাত সুপার মার্কেটের সামনে।
নিহত জালাল উদ্দিন শ্রীপুর পৌরশহড়েরর ২নং ওয়ার্ডের শাস্তিবাগ এলাকার মৃত নোয়াব আলী ঢালীর ছেলে। তিনি পুলিশ কনস্টেবল হিসেবে ২০১৮ সালে চাকুরি থেকে অবসর নিয়েছিলেন।
নিহতের ছেলে মো.সুমন জানান, বাবা বিকলে বাসা থেকে বাজারে দোকানে আসছিলেন। শ্রীপুর বাজারের ডিবি রোড পার হবার সময় একটি অজ্ঞাত দ্রুত গতির অটোরিকশা তাকে চাপা দিয়ে ফেলে দেয়। এ সময় অপর একটি বেপরোয়া গতির অটোরিকশা ফের তার গলায় চাপা দেয়। এতে বাবা গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশংকাজনক গওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আবাদুল বারিক জানান, অটোরিকশার চাপায় অবসরপ্রাপ্ত কনস্টেবলের মৃত্যু হয়েছে। স্বজনদেনর আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।