• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম

শ্রীপুরে বিদ্যুতের খুঁটির সঙ্গে লেগুনার ধাক্কা, নিহত ১

নিজস্ব প্রতিবেদক : / ৬১ বার
আপডেট শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক বহনকারী লেগুনা নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে কারখানা শ্রমিক নমিতা রানীর (২৫) মৃত্যু হয়।

আজ শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের মূলাইদ গ্রামের অটোস্পিনিংমিলস্ লি: এর সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ এবং সেই সঙ্গে দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করে।

নিহত নমিতা রানী রংপুর জেলার টেকের হাটের বদরগঞ্জ গ্রামের নলীত এর মেয়ে। তিনি উপজেলার মূলাইদ গ্রামের আমিনুল মুন্সিরবাড়িতে ভাড়া থেকে গাজীপুর সদর উপজেলার বানিয়ার চালা গ্রামের মোশারফ কম্পোজিট টেক্সটাইল মিলস্ লি: এ চাকুরী করতেন।

নিহতের বড় বোন সমিতা রানী বলেন, আমার বোন সকাল সাড়ে ৫টার দিকে কর্মস্থলে যেতে বের হন। কিছু সময় পর তার দুর্ঘটনার খবর পাই। দৌড়ে থানায় এসে তার মরদেহ দেখতে পাই।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপপরিদর্শক মো. আ. কুদ্দুছ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত লেগুনাটি উদ্ধার করা হয়। ওই লেগুনাটি শ্রমিক নিয়ে গাজীপুর সদরের মোশারফ্ কম্পোজিট টেক্সটালে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাটি বিদ্যুতের খুঁটির সঙ্গে থাক্কা লাগে। এতে লেগুনার সামনের দিক ধুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ওই নারী শ্রমিকের মৃত্যু হয়। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031