• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান শূন্যপদ পূরণে ৫ বছরের কর্মপরিকল্পনা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণতন্ত্র ছাড়া বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয় : স্পিকার বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার মত-পথের পার্থক্য থাকতে পারে, তর্ক-বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয় স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইরানে চার ইসরায়েলি ‘গুপ্তচর’ গ্রেফতার প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ৭০০০ কোটি টাকা আত্মসাৎ: শিক্ষামন্ত্রী

সারাদেশে ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজ

নিজস্ব প্রতিবেদক : / ৬৯ বার
আপডেট শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

কার্তিকের শেষে মাঠ থেকে কৃষকের ঘরে পৌঁছেছে নবান্নের ধান। নতুন ধানের পিঠা-পুলির গন্ধে যখন গ্রামগুলো মাতোয়ারা, তখন প্রকৃতিতে চাদর বেছানো শুরু করেছে কুয়াশা। আর সন্ধ্যার পর থেকে উত্তরের হিম বাতাস জানান দিচ্ছে শীত আসছে। সারা দেশের মতো রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাতেও ধীরে ধীরে শীতের হালকা আমেজ অনুভূত হতে শুরু করেছে। গত কয়েক দিনের তুলনায় শুক্রবার তাপমাত্রা আরও কিছুটা ছিল।

আবহাওয়া অধিদফতর জানায়, শুক্রবার সকাল ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা এর আগের দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে আরও কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং দিনের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ১৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

তবে দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কাজ করা বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিম (বিডব্লিউওটি) বলছে, সাগরের পরিস্থিতি স্থিতিশীল হলে ডিসেম্বরে শৈত্যপ্রবাহ তার রূপ দেখাবে।

বিডব্লিউওটির পক্ষ থেকে দেওয়া এক ফেসবুক পোস্টে বলা হয়, এই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বরে আসতে পারে। তবে এর আগেই সারাদেশে শীত অনুভব হবে। কিন্তু তা শৈত্যপ্রবাহে রূপ নেয়ার মতো তাপমাত্রা কমবে না।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930