• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম

গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক : / ৫৬ বার
আপডেট শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

গাইবান্ধার পলাশবাড়ীতে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই ট্রাক ও বাসের সংঘর্ষে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন কমপক্ষে আটজন।
শুক্রবার (২ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার গড়েয়া ব্রিজ সংলগ্ন এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন রংপুরের পীরগঞ্জ উপজেলার ধনশালা গ্রামের হারুন মিয়ার ছেলে জামিল (১৭)। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী কাজী লাইন নামে একটি বাস গড়েয়া ব্রিজ এলাকায় পৌঁছলে সামনে থাকা একটি সিমেন্ট বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। এ সময় বাসের আরো আট যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

বাসে থাকা সোনালী বেগম বলেন, ঘন কুয়াশায় কারণে সামনে কিছু দেখা যায়নি, এরপরও চালক দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনায় নিহত দু’জনের লাশ ও দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে পলাশবাড়ী থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান জানান, ঘন কুয়াশা ও বাসের উচ্চ গতির কারণে দুর্ঘটনাটি হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে, তবে বাসচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031