• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান শূন্যপদ পূরণে ৫ বছরের কর্মপরিকল্পনা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণতন্ত্র ছাড়া বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয় : স্পিকার বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার মত-পথের পার্থক্য থাকতে পারে, তর্ক-বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয় স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইরানে চার ইসরায়েলি ‘গুপ্তচর’ গ্রেফতার প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ৭০০০ কোটি টাকা আত্মসাৎ: শিক্ষামন্ত্রী

উত্তরায় আবাসিক ভবনে আগুন মৃত্যু ৬

নিজস্ব প্রতিবেদক : / ৫১ বার
আপডেট শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

রাজধানীর উত্তরায় সাততলা একটি ভবনে আগুন লেগে মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়ে। সকলেই দুই পরিবারের সদস্য বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
প্রথমে তিনজনের মৃত্যুর তথ্য জানায় ফায়ার সার্ভিস। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজনের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ভবনটির দ্বিতীয় তলায় এ আগুন লাগে।

সকালে ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার খবরে সকাল ৭টা ৫৪ মিনিটে উত্তর ফায়ার স্টেশন থেকে দু’টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আর সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় বাসার ভেতরে থাকা তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

দুপুরে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী জানান, কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজনে মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031