• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

শ্রীপুরে ধানের শীষের পক্ষে গণজোয়ার, মাওনা বাজারে অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে গণসংযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : / ৭৮ বার
আপডেট রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

গাজীপুর-৩ (শ্রীপুর) সংসদীয় আসনে জাতীয়তাবাদী বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের ধানের শীষের পক্ষে শ্রীপুরে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আজ রোববার শ্রীপুর উপজেলার প্রাণকেন্দ্র মাওনা বাজারে দিনব্যাপী এক ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ব্যস্ত বাজার এলাকা জুড়ে নেতাকর্মীদের স্লোগান, লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগটি উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। এ সময় বাজারের দোকানি, পথচারী ও শ্রমজীবী মানুষ ধানের শীষের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেন।
গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসাইন বেপারী। তার নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। নেতৃবৃন্দ বাজারের বিভিন্ন অংশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের পক্ষে ভোট প্রার্থনা করেন।
এ সময় বক্তারা বলেন,
“অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু একজন সৎ, শিক্ষিত ও জনবান্ধব নেতা। গাজীপুর-৩ আসনের উন্নয়ন ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই।”
স্থানীয় জনগণ জানান, দীর্ঘদিন ধরে তারা একজন যোগ্য ও জনসম্পৃক্ত নেতৃত্ব প্রত্যাশা করছেন। গণসংযোগে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, এই আসনে ধানের শীষের পক্ষে জনসমর্থন দিন দিন বাড়ছে।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি কাজল ফকির, পৌর বিএনপি’র নেতা আহসান কবির, শাহজাহান সজল, বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মাওনা বাজারের এই গণসংযোগ কর্মসূচির মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে—গাজীপুর-৩ সংসদীয় আসনে অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের পক্ষে ধানের শীষ এখন গণমানুষের প্রতীক হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
232425262728