• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান শূন্যপদ পূরণে ৫ বছরের কর্মপরিকল্পনা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণতন্ত্র ছাড়া বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয় : স্পিকার বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার মত-পথের পার্থক্য থাকতে পারে, তর্ক-বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয় স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইরানে চার ইসরায়েলি ‘গুপ্তচর’ গ্রেফতার প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ৭০০০ কোটি টাকা আত্মসাৎ: শিক্ষামন্ত্রী

হরমুজ প্রণালীর কাছাকাছি ৪ বাংলাদেশি জাহাজ

নিজস্ব প্রতিবেদক : / ৫৭ বার
আপডেট বুধবার, ৪ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থানে থাকা চারটি বাংলাদেশি জাহাজ ঝুঁকির মুখে পড়েছে। এর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা’ ইরানের একটি ড্রোন হামলার শিকার হতে হতে অল্পের জন্য রক্ষা পেয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে জাহাজটির মাত্র ১০০ গজ দূরে ওই ড্রোন বিস্ফোরিত হয়।

বিএসসির এই জাহাজটিতে ৩১ জন নাবিক রয়েছেন। শনিবারের ওই হামলার পর জাহাজে পণ্য খালাসের কাজ সাময়িকভাবে স্থগিত করা হয়। দুই দিন পর পুনরায় খালাস প্রক্রিয়া শুরু হলেও, যুদ্ধপরিস্থিতির কারণে জাহাজটি এখনই হরমুজ প্রণালী অতিক্রম করতে পারবে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জাহাজটি গত ২৭ ফেব্রুয়ারি কাতারের মোসাইয়িদ বন্দর থেকে ৩৮ হাজার ৮০০ টন স্টিল কয়েল নিয়ে জেবেল আলী বন্দরে নোঙর করেছিল। পরদিনই ওই বন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়।

ঘটনার ভয়াবহতা তুলে ধরে জাহাজে থাকা নাবিক আতিকুল হক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমাদের জাহাজের মাত্র ১০০ গজ সামনে ইরানি ড্রোন এসে বিস্ফোরিত হয়। আলহামদুলিল্লাহ, জাহাজ ও নাবিকরা অক্ষত আছে।’ এছাড়া অন্য এক নাবিক স্যাটেলাইট ফোনে জানান, ড্রোনটির আলো এবং বিস্ফোরণের শব্দে মনে হয়েছিল জাহাজটি সরাসরি হামলার লক্ষ্যবস্তু হয়েছে। সেই মুহূর্তে নাবিকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

হরমুজ প্রণালী ও এর আশপাশের অঞ্চলে বাংলাদেশি পতাকাবাহী আরও তিনটি জাহাজ রয়েছে। এর মধ্যে দুটি কেএসআরএম গ্রুপের এবং একটি মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) মালিকানাধীন। নিরাপত্তার স্বার্থে এবং যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে এসব জাহাজকে গতি কমানোর পরামর্শ দেওয়া হয়েছে।

কেএসআরএম গ্রুপের নির্বাহী পরিচালক মেহেরুল করিম জানান, তাদের দুটি জাহাজের একটি ওমানের সালালা বন্দর ও অন্যটি কুয়েতগামী ছিল। গন্তব্যে পৌঁছাতে তিন থেকে চার দিন লাগার কথা থাকলেও ঝুঁকি এড়াতে সেগুলোর গতি কমিয়ে আনা হয়েছে। অন্যদিকে, মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মার্কেন্টাইল শিপিং লাইনসের একটি জাহাজ জ্বালানি সংগ্রহের জন্য সংযুক্ত আরব আমিরাতের শারজার খোর ফাক্কান বন্দরে যাওয়ার কথা ছিল, তবে নাবিকদের নিরাপত্তার কথা চিন্তা করে সেই যাত্রা স্থগিত করা হয়েছে। জাহাজটি বর্তমানে আরব সাগরে অবস্থান করছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031