• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান শূন্যপদ পূরণে ৫ বছরের কর্মপরিকল্পনা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণতন্ত্র ছাড়া বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয় : স্পিকার বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার মত-পথের পার্থক্য থাকতে পারে, তর্ক-বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয় স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইরানে চার ইসরায়েলি ‘গুপ্তচর’ গ্রেফতার প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ৭০০০ কোটি টাকা আত্মসাৎ: শিক্ষামন্ত্রী

৫ বছরে ২০ হাজার কিলোমিটারের বেশি খাল খনন হবে: পানিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : / ১০৯ বার
আপডেট বুধবার, ৪ মার্চ, ২০২৬

আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটারের চেয়েও বেশি খাল খননে সরকার সক্ষম হবে বলে প্রত্যাশা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
মঙ্গলবার (৩ মার্চ) দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুন:খনন সংক্রান্ত সেল-এর সভা শেষে ব্রিফে একথা বলেন পানিসম্পদ মন্ত্রী।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, লক্ষ্য ছিলো প্রথম ১৮০ দিনে ১০০০ কিলোমিটার খাল খনন করব। তবে বারো শ কিলোমিটারেরও বেশি খাল খনন দৃশ্যমান হবে। ৫ বছরে ২০ হাজার কিলোমিটারের চেয়েও বেশি খননে সক্ষম হবো বলে প্রত্যাশা করছি।

পানিসম্পদ মন্ত্রী জানান, ঈদের আগেই খাল খনন শুরু হবে। ৫ তারিখ আরেকটি বৈঠকে নির্ধারিত হবে, কোন কোন জেলায় প্রধানমন্ত্রী সশরীরে থাকবেন। আশা করছি, দিনাজপুরে খাল খননের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী কর্মসূচির উদ্বোধন করবেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031