• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান শূন্যপদ পূরণে ৫ বছরের কর্মপরিকল্পনা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণতন্ত্র ছাড়া বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয় : স্পিকার বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার মত-পথের পার্থক্য থাকতে পারে, তর্ক-বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয় স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইরানে চার ইসরায়েলি ‘গুপ্তচর’ গ্রেফতার প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ৭০০০ কোটি টাকা আত্মসাৎ: শিক্ষামন্ত্রী

দিনাজপুর থেকে খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : / ৭৭ বার
আপডেট রবিবার, ১৫ মার্চ, ২০২৬

দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া খাল থেকে দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে তিনি এ খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন।

সরকারি সূত্রে জানা গেছে, খাল পুনঃখনন উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী অসহায় ও দুস্থদের মাঝে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করবেন।

এর পর তিনি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন।

দিনাজপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান পারিবারিক কবর জিয়ারত করবেন।

তিনি দিনাজপুর শহরের ফরিদপুর মডেল মসজিদের পাশে অবস্থিত কবরস্থানে তার নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার, খালা খুরশিদ জাহান হক-সহ পরিবারের অন্যান্য সদস্যদের কবর জিয়ারত করবেন।

এছাড়া বিকেলে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহিদ বড় ময়দানে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

এরপর সার্কিট হাউসে ইফতার শেষে ঢাকায় ফিরে যাবেন।

জানা গেছে, কাহারোল উপজেলার সাহাপাড়া থেকে মুকুন্দপুর পর্যন্ত প্রায় ১২ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল পুনঃখনন করা হবে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কাহারোল উপজেলার বিস্তীর্ণ কৃষিজমিতে সেচ সুবিধা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, খাল পুনঃখনন কার্যক্রম শেষ হলে প্রায় ১ হাজার ২০০ হেক্টর কৃষিজমি সেচের আওতায় আসবে। পাশাপাশি প্রায় ৪০ বর্গকিলোমিটার এলাকায় দীর্ঘদিন ধরে চলমান জলাবদ্ধতা সমস্যারও সমাধান হবে।

প্রকল্পের অংশ হিসেবে খালের মুখে একটি রেগুলেটর নির্মাণ করা হবে। এর মাধ্যমে বর্ষা মৌসুমে পানি নিয়ন্ত্রণ করা এবং প্রয়োজন অনুযায়ী পানি সংরক্ষণ করা সম্ভব হবে। সংরক্ষিত পানি পরবর্তীতে শুষ্ক মৌসুমে সেচ কাজে ব্যবহার করা যাবে।

এছাড়াও রেগুলেটরের সঙ্গে একটি অ্যাপ্রোচ সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা স্থানীয় মানুষের যাতায়াত সহজ করবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031