• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান শূন্যপদ পূরণে ৫ বছরের কর্মপরিকল্পনা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণতন্ত্র ছাড়া বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয় : স্পিকার বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার মত-পথের পার্থক্য থাকতে পারে, তর্ক-বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয় স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইরানে চার ইসরায়েলি ‘গুপ্তচর’ গ্রেফতার প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ৭০০০ কোটি টাকা আত্মসাৎ: শিক্ষামন্ত্রী

সংসদ রাজনৈতিক দলগুলোর কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে: ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক : / ৫১ বার
আপডেট রবিবার, ১৫ মার্চ, ২০২৬

জাতীয় সংসদ রাজনৈতিক দলগুলোর কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেনডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নেত্রকোনা সাংবাদিক ফোরাম-ঢাকার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বার বার হোচট খেয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুস্থানে নতুন করে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যথাযথভাবে কার্যকর করতে পারলে না বাংলাদেশের যে গণতন্ত্র বারবার চলমান থাকছে ভবিষ্যতে সেই গণতন্ত্র চলমান হওয়ার সম্ভাবনা থাকবে না।

তিনি বলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে ১৬৮৮ সালে গোল্ডেন রেভ্যুলেশনের মাধ্যমে সর্বপ্রথম ইংল্যান্ডের ওয়স্টে টাইম অব পার্লামেন্টারি ডেমোক্রেসি এস্টাবলিশ করেছিল। তারপর থেকে যে সমস্ত দেশ এই পার্লামেন্টারি ডেমোক্রেসি এক্সারসাইজ করছেন সেই অস্ট্রেলিয়া, কানাডা, ইন্ডিয়া, নিউজিল্যান্ডসহ সারাবিশ্বে পার্লামেন্টারি ডেমোক্রেসি যারা এক্সারসাইজ করে সেই এক্সারসাইজটা যে দেশে যত স্মুথ হয়েছে, নিয়মতান্ত্রিক হয়েছে, সেই দেশে গণতান্ত্রিক বিধি-ব্যবস্থা এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দীর্ঘস্থায়ী হয়েছে।

কায়সার কামাল বলেন, আমরা বাংলাদেশে বিভিন্ন সময় স্বৈরাচার দেখেছি, ফ্যাসিবাদী দেখেছি। এখন একটা যুগসন্ধিক্ষণে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আমরা বিশ্বাস করি যদি মহান জাতীয় সংসদে সমস্ত রাজনৈতিক দলের রাজনৈতিক চর্চা কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে পারি তাহলে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে। কারণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছাড়া কোনো দেশের উন্নয়ন কখনোই হয় না। যখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকবে তখন ‘‘রোল অব ল’’ অর্থাৎ আইনের শাসন কায়েম হবে। যখন আইনের শাসন কায়েম হবে তখন মানবাধিকার সুপ্রতিষ্ঠিত হবে। আইনের শাসন গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, মানবাধিকার এবং সাংবিধানিক বিধি ব্যবস্থা যে সমাজ তথা রাষ্ট্রে কায়েম হয়েছে সেই সমাজ এবং রাষ্ট্রের উন্নতি হয়েছে।

আয়োজক সংগঠনের সভাপতি রফিক মুহাম্মদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথোর সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানি, সুপ্রিম কোর্টের আইনজীবী মুজিবুর রহমান, আরিফা জেসমিন নাহিন, প্রফেসর নুরুল হক, বিশিষ্ট সমাজসেবক নাজমুল হাসান, জনশক্তি রপ্তানি ব্যুরোর পরিচালক প্রশাসন মাসুদ রানা, বাংলাদেশ টেলিভিশনের প্রোগ্রাম ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, মাদকদ্রব্য অধদিপ্তররে উপপরিচালক শামীম আহমদে, বিশিষ্ট ব্যবসায়ী জান্নাতুল বাকের খান নন্দন, সাবেক ছাত্রনেতা আনোয়ারুল হক রয়েল, জহির ফারুক, এজমল হক পাইলট, জাকির হোসেন, এ কে এম সানোয়ার আলমসহ শতাধিক সাংবাদিক এ ইফতার মাহফিলে অংশ নেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031