• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান শূন্যপদ পূরণে ৫ বছরের কর্মপরিকল্পনা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণতন্ত্র ছাড়া বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয় : স্পিকার বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার মত-পথের পার্থক্য থাকতে পারে, তর্ক-বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয় স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইরানে চার ইসরায়েলি ‘গুপ্তচর’ গ্রেফতার প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ৭০০০ কোটি টাকা আত্মসাৎ: শিক্ষামন্ত্রী

শেষ মুহূর্তে উত্তরের পথ ফাঁকা

নিজস্ব প্রতিবেদক : / ৯৩ বার
আপডেট শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

আর মাত্র কয়েক ঘণ্টা পরেই পবিত্র ঈদুল ফিতর। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ মুহূর্তে বাড়ি যাচ্ছেন মানুষজন। ভোগান্তির পর শেষ মুহূর্তে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তেমন যানবাহন নেই। এতে মহাসড়ক অনেকটাই ফাঁকা দেখা গেছে। ফলে কোনো ভোগান্তি ছাড়াই স্বস্তি নিয়ে বাড়ি যাচ্ছেন ঘরমুখো মানুষ।

শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে এমন চিত্র দেখা গেছে। এদিকে যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৬১০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৭ লাখ ৪৬ হাজার ৮৫০ টাকা।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাস ও এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় তেমন যানবাহন উত্তরবঙ্গের দিকে যেতে দেখা যায়নি। দুই-তিনটি করে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে। এছাড়াও মহাসড়কে তেমন কোনো যাত্রীও নেই। তবে কিছু মানুষ বাস না পেয়ে ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে বাড়ি যাচ্ছেন।

এর আগে, বৃহস্পতিবার ভোর রাত থেকে এ মহাসড়কের টাঙ্গাইল অংশে অন্তত ৩০ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছিল। এতে ভোগান্তিতে পড়তে হয়েছিল ঈদে ঘরমুখো মানুষকে। ৩ ঘণ্টার সড়কপথ পাড়ি দিতে সময় লেগেছে ৬ থেকে ৮ ঘণ্টা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031