• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান শূন্যপদ পূরণে ৫ বছরের কর্মপরিকল্পনা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণতন্ত্র ছাড়া বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয় : স্পিকার বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার মত-পথের পার্থক্য থাকতে পারে, তর্ক-বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয় স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইরানে চার ইসরায়েলি ‘গুপ্তচর’ গ্রেফতার প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ৭০০০ কোটি টাকা আত্মসাৎ: শিক্ষামন্ত্রী

জামালপুরে ভাসমান সেতু ভেঙে নিহত বেড়ে ৫, নিখোঁজ ৫

নিজস্ব প্রতিবেদক : / ২৩ বার
আপডেট রবিবার, ২২ মার্চ, ২০২৬

জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদুল ফিতরের আনন্দে ঘুরতে গিয়ে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজন হয়েছে। নিহতদের মধ্যে আপন দুই ভাইবোন রয়েছে। এখনো নিখোঁজ রয়েছে আরও ৫ জন।

শনিবার ঈদের দিন দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২), ছেলে আব্দুল মোতালেব (৬), একই উপজেলার ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০), গামারিয়ার আবির (১৬) ও বালুগ্রামের রিহাদ (৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে ব্রহ্মপুত্র নদে জাতায়াতের সুবিধার্থে ড্রাম দিয়ে ভাসমান সেতু তৈরি করে পৌর কতৃপক্ষ। ঈদের দিন ঘুরতে আসা মানুষের ভিড় জমে ভাসমান সেতুতে। বিকেলে ঈদ উপলক্ষে বেড়াতে আসা মানুষের চাপে ভাসমান সেতুটি উল্টে গেলে মানুষজন পানিতে পড়ে যায়। এ সময় বেশিভাগ মানুষ সাঁতরে পাড়ে উঠতে পারলেও বেশ কয়েকজন পানিতে তলিয়ে নিখোঁজ হয়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়ে প্রথমে৪ জনের ও পরে আরও একজনের মরদেহ উদ্ধার করে। এখনো অন্তত ৫ জন নিখোঁজ রয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন তারা।

জামালপুর-১ আসনের সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন

দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিব জানান, ভাসমান সেতু ভেঙে নদে ডুবে ৫ জন শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত একজনকে চিকিৎসা দেওয়া হয়।

দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মবিন খান জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেছি, নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031