• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান শূন্যপদ পূরণে ৫ বছরের কর্মপরিকল্পনা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণতন্ত্র ছাড়া বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয় : স্পিকার বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার মত-পথের পার্থক্য থাকতে পারে, তর্ক-বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয় স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইরানে চার ইসরায়েলি ‘গুপ্তচর’ গ্রেফতার প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ৭০০০ কোটি টাকা আত্মসাৎ: শিক্ষামন্ত্রী

৩৩ কেজির কালো পোয়ার দাম হাঁকছেন ১০ লাখ

নিজস্ব প্রতিবেদক : / ১৪১ বার
আপডেট শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের উপকূলে জেলে আব্দুল গনির জালে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের একটি বিরল কালো পোয়া মাছ।
শনিবার (২২ নভেম্বর) সকালে দ্বীপের পশ্চিম অংশের বঙ্গোপসাগরে জাল টানার সময় মাছটি ধরা পড়ে।
আব্দুল গনি জানান, এই কালো পোয়া মাছটির দাম ধরা হয়েছে ১০ লাখ টাকা। তবে দ্বীপের স্থানীয় মাছ ব্যবসায়ী নুর আহম্মদ মাছটি সাত লাখ টাকায় কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। এখনো মাছটি বিক্রি হয়নি বলে তিনি জানান।

স্থানীয়দের দাবি, সেন্টমার্টিন এলাকায় এ ধরনের বড় কালো পোয়া খুব একটা ধরা পড়ে না। আব্দুল গনি গত বছরও অনুরূপ একটি বড় কালো পোয়া ধরে উচ্চমূল্যে বিক্রি করেছিলেন।

এ ঘটনায় দ্বীপজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে।
টেকনাফ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, পোপা মাছের পেটের ভেতর (পদনা) নামে একটি বিশেষ অংশ থাকে, যাকে স্থানীয়ভাবে (ফুলা) বলা হয়। এই পদনা শুকিয়ে ওষুধ তৈরির কাঁচামাল হিসেবে বিদেশে উচ্চমূল্যে বিক্রি হয়। আর সে কারণেই পোপা মাছের দাম ও চাহিদা সাধারণের তুলনায় অনেক বেশি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930