• শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Headline
প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রশাসনে বড় রদবদল বাংলাদেশের উন্নয়নের ভিত্তি গড়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ডা. জাহিদ বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার বাজেটে বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর সৌর বিদ্যুৎখাতের বিকাশে কর-শুল্ক ছাড়ের প্রস্তাব ফ্যাসিবাদ আমলে সবচেয়ে সংকটাপন্ন খাত ছিল শিক্ষা: সংসদে অর্থমন্ত্রী নতুন অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন আজ অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট বাজেট ২০২৬-২৭, যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ স্থানীয় নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা জাহেদ উর রহমান খুলনা শিপইয়ার্ড প্রকল্পের মেয়াদ দফায় দফায় বাড়ানোর কারণ তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী বিদেশে ৯৪ শতাংশ নারী শ্রমিক যৌন নির্যাতনের শিকার ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট দ্রুত সরাতে বাধ্য করতে আইন করবে সরকার :সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বছর যুক্ত হচ্ছে চার নতুন বই ১৪ লাখ কর্মী বিদেশে পাঠাবে সরকার

সাবেক মেয়রের মৃত্যুর খবর পেয়ে ছোট বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : / ৩৯ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ রোববার দুপুরে ঢাকার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে তার মৃত্যু হয়। ভাইয়ের মৃত্যুসংবাদ শুনে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার ছোট বোন রাশিদা বেগমও মারা গেছেন।

নিহত মো. আনিছুর রহমান শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মেয়রের ছোট ভাই মো. হাফিজুর রহমান বলেন, ‘ঢাকার শিপ ইন্টারন্যাশনার হাসপাতালে আমার বড় ভাই মেয়র মো. আনিছুর রহমান চিকিৎসাধিন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ডায়াবেটিসসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর খবরে আমার বোন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, মো. আনিছুর রহমান শ্রীপুর পৌরসভার একাধারে চারবারের নির্বাচিত মেয়র ছিলেন। এছাড়া তিনি শ্রীপুর সরকারী কলেজের সাবেক ভিপি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ২০২৪ এর ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের পতনের পর থেকে তিনি আত্নগোপনে ছিলেন।

আনিছুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মুহম্মদ ইকবাল হোসেন সবুজ, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031