• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Headline
অপরাধীরা ফের বেপরোয়া নরসিংদীতে অনুমোদন পেল সরকারি মেডিকেল কলেজ যেভাবে দুবাই বিমানবন্দরে গ্রেপ্তার হলেন বেনজীর আইনজীবী হিসেবে আত্মপ্রকাশ করছেন ব্যারিস্টার জাইমা রহমান প্রস্তাবিত বাজেট নিয়ে বিশ্লেষকদের মূল্যায়ন, জনজীবনে স্বস্তি ফিরবে নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী ‘বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোয় চরম নাখোশ বিরোধী দল’ প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রশাসনে বড় রদবদল বাংলাদেশের উন্নয়নের ভিত্তি গড়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ডা. জাহিদ বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার বাজেটে বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর সৌর বিদ্যুৎখাতের বিকাশে কর-শুল্ক ছাড়ের প্রস্তাব ফ্যাসিবাদ আমলে সবচেয়ে সংকটাপন্ন খাত ছিল শিক্ষা: সংসদে অর্থমন্ত্রী নতুন অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন আজ অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট বাজেট ২০২৬-২৭, যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ

বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনা ও সংঘর্ষের চিত্র ব্রাজিলের গণমাধ্যমে

সবার আগে খেলা : / ২৭ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

ফুটবল বিশ্বকাপ মানেই বেশিরভাগ বাংলাদেশি সমর্থকের ব্রাজিল ও আর্জেন্টিনায় ভাগ হয়ে যাওয়া। এই দুই দেশের প্রতি সমর্থন জানাতে উদ্ভাবনী নানা পন্থার আশ্রয় নেন তারা। ব্রাজিল নিয়ে এদেশের উন্মাদনা নজর এড়ায়নি ব্রাজিলিয়ান গণমাধ্যমের। দেশটির গণমাধ্যম গ্লোবো এই আবেগি সমর্থন নিয়েই প্রকাশ করেছে বিশেষ এক প্রতিবেদন।

প্রতিবেদনে তারা বেশ কয়েকটি ছবি দিয়ে লিখেছে, ‘শুধু ব্রাজিলই নয়, বিশ্বকাপে নিজেদের জাতীয় দলকে সমর্থন জানাতে সবুজ-হলুদ রঙে সেজে উঠেছে বাংলাদেশও। প্রায় ১৫ হাজার কিলোমিটার দূরে অবস্থিত এই দক্ষিণ এশীয় দেশটির বিভিন্ন এলাকায় ব্রাজিলের পতাকা উড়তে দেখা যাচ্ছে, সাজানো হচ্ছে রাস্তা-ঘাট ও বাড়িঘর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ব্রাজিলের পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলকে সমর্থন জানাতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল যেন সবুজ-হলুদের রঙে রাঙানো হয়েছে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের মানুষের সঙ্গে ব্রাজিল ফুটবলের এক বিশেষ আবেগঘন সম্পর্ক রয়েছে।’

প্রতিবেদনে ব্রাজিলের প্রসিদ্ধ এই গণমাধ্যমটি লিখেছে, ‘ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যবর্তী দেশ বাংলাদেশে বর্তমানে ১৭ কোটিরও বেশি মানুষের বসবাস। তবে দেশের ফুটবল অবকাঠামো খুব বেশি উন্নত নয়। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮১তম এবং দেশটি কখনোই ফুটবল বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারেনি। এমন বাস্তবতায় বাংলাদেশের ফুটবলপ্রেমীদের বড় একটি অংশের সমর্থন গিয়ে পড়ে ব্রাজিল ও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার দিকে।’

এরপর বাংলাদেশের ব্রাজিল ফুটবল নিয়ে উন্মাদনার শিকড় প্রসঙ্গে গ্লোবো লিখেছে, ‘বাংলাদেশে ব্রাজিল ফুটবলের জনপ্রিয়তার সূচনা হয় ১৯৬০-এর দশকে। সে সময় গ্যারিঞ্চা, পেলে ও অন্যান্য তারকাদের নেতৃত্বে ব্রাজিল বিশ্ব ফুটবলের শীর্ষে উঠে আসে। পাঠ্যবইয়ের গল্প, পরে রঙিন টেলিভিশনে জিকো, সক্রেটিসসহ ব্রাজিলিয়ান কিংবদন্তিদের খেলা দেখে প্রজন্মের পর প্রজন্ম এই ভালোবাসা আরও গভীর হয়েছে।’

প্রতিবেদনে ব্রাজিল-আর্জেন্টিনাকে সমর্থন করতে গিয়ে দ্বন্দ্বে জড়ানোর বিষয়টিও উঠে এসেছে। তারা লিখেছে, ‘বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও দেখা যাচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের ব্যাপক প্রস্তুতি। তবে সবকিছুই যে উৎসবমুখর, তা নয়। সম্প্রতি দেশের হবিগঞ্জ সদর এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, ওই ঘটনায় প্রায় ৫০ জন আহত হন।’

সূত্র: গ্লোবো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031