• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Headline
অপরাধীরা ফের বেপরোয়া নরসিংদীতে অনুমোদন পেল সরকারি মেডিকেল কলেজ যেভাবে দুবাই বিমানবন্দরে গ্রেপ্তার হলেন বেনজীর আইনজীবী হিসেবে আত্মপ্রকাশ করছেন ব্যারিস্টার জাইমা রহমান প্রস্তাবিত বাজেট নিয়ে বিশ্লেষকদের মূল্যায়ন, জনজীবনে স্বস্তি ফিরবে নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী ‘বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোয় চরম নাখোশ বিরোধী দল’ প্রচণ্ড বৃষ্টির মধ্যেই কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রশাসনে বড় রদবদল বাংলাদেশের উন্নয়নের ভিত্তি গড়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ডা. জাহিদ বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার বাজেটে বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর সৌর বিদ্যুৎখাতের বিকাশে কর-শুল্ক ছাড়ের প্রস্তাব ফ্যাসিবাদ আমলে সবচেয়ে সংকটাপন্ন খাত ছিল শিক্ষা: সংসদে অর্থমন্ত্রী নতুন অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন আজ অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট বাজেট ২০২৬-২৭, যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ

কুরাসাওকে ৭–১ গোলে উড়িয়ে ব্রাজিল ম্যাচের স্মৃতি ফেরাল জার্মানি

সবার আগে খেলা : / ২৪ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

প্রথমার্ধেই কুরাসাওয়ের জালে তিন গোল দিয়েছিল জার্মানি। বিরতির পর আরও ভয়ংকর রূপ ধারণ করে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত কুরাসাওকে ৭–১ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইউরোপের পরাশক্তি দলটি। এই ম্যাচের মাধ্যমে যেন ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলকে ৭–১ গোলে হারানোর সেই স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের গতি বাড়িয়ে দেয় জার্মানি। ৫২তম মিনিটে ইয়োশুয়া কিমিখের নিখুঁত পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন জামাল মুসিয়ালা। তাঁর গোলে ব্যবধান আরও বাড়ে।

এরপর কুরাসাওয়ের রক্ষণভাগ যেন একের পর এক জার্মান আক্রমণের সামনে অসহায় হয়ে পড়ে। ৬৮তম মিনিটে আক্রমণে উঠে এসে দলের পঞ্চম গোলটি করেন লেফটব্যাক নাথানিয়েল ব্রাউন। ১০ মিনিট পর ডেনিজ উনদাভ গোল করে স্কোরলাইন নিয়ে যান ৬–১-এ।

তবু থামেনি জার্মানি। ম্যাচের ৮৮তম মিনিটে কাই হাভার্টজ নিজের দ্বিতীয় এবং দলের সপ্তম গোলটি করে ফিরিয়ে আনেন ২০১৪ বিশ্বকাপের স্মৃতি। সেবার সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলকে ৭–১ গোলে বিধ্বস্ত করেছিল জার্মানি। এবার একই ব্যবধানে হার মানল বিশ্বকাপে অভিষেক হওয়া কুরাসাও।

শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলেই রেখেছিল জার্মানি। বড় এই জয় দিয়ে শুধু তিন পয়েন্টই নয়, শিরোপার অন্যতম দাবিদার হিসেবে শক্ত বার্তাও ছুড়ে দিল জার্মানরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031