• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান শূন্যপদ পূরণে ৫ বছরের কর্মপরিকল্পনা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণতন্ত্র ছাড়া বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয় : স্পিকার বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার মত-পথের পার্থক্য থাকতে পারে, তর্ক-বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয় স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইরানে চার ইসরায়েলি ‘গুপ্তচর’ গ্রেফতার প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ৭০০০ কোটি টাকা আত্মসাৎ: শিক্ষামন্ত্রী

মরণোত্তর স্বাধীনতা পদক-২০২৬ পাচ্ছেন কিংবদন্তি সংগীতশিল্পী বশির আহমেদ

নিজস্ব প্রতিবেদক : / ৬০ বার
আপডেট শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

দেশের সংগীত ও চলচ্চিত্র জগতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে কিংবদন্তি সংগীতশিল্পী বশির আহমেদকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার ২০২৬ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি বছরে মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে এ রাষ্ট্রীয় সম্মানের জন্য মনোনীত করা হয়েছে। মনোনীতদের তালিকায় আট নম্বরে রয়েছে বশির আহমেদের নাম।
১৯৩৯ সালে কলকাতায় জন্ম নেওয়া বশির আহমেদ উপমহাদেশের সংগীতাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। দীর্ঘ সংগীতজীবনে তিনি অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। ওস্তাদ বেলায়েত হোসেন ও ওস্তাদ বড় গোলাম আলী খানের কাছে তালিম নেওয়া এই শিল্পী ষাটের দশকে বাংলা ও উর্দু চলচ্চিত্রের গানে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন।
তার গাওয়া ‘অনেক সাধের ময়না আমার’, ‘আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো’, ‘যারে যাবি যদি যা’ ও ‘ডেকো না আমাকে তুমি’—এসব গান এখনও শ্রোতাদের কাছে সমানভাবে জনপ্রিয়।
শুধু কণ্ঠশিল্পী হিসেবেই নয়, তিনি গীতিকার, সুরকার এবং সংগীত পরিচালক হিসেবেও নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করেছিলেন।
সংগীতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং একুশে পদক লাভ করেন।
২০১৪ সালের ১৯ এপ্রিল ৭৪ বছর বয়সে এই গুণী শিল্পী পৃথিবী থেকে বিদায় নেন। তার মৃত্যুর পর পাওয়া এই সম্মাননা তার দীর্ঘ সংগীত সাধনার প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031