• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান শূন্যপদ পূরণে ৫ বছরের কর্মপরিকল্পনা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণতন্ত্র ছাড়া বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয় : স্পিকার বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার মত-পথের পার্থক্য থাকতে পারে, তর্ক-বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয় স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইরানে চার ইসরায়েলি ‘গুপ্তচর’ গ্রেফতার প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ৭০০০ কোটি টাকা আত্মসাৎ: শিক্ষামন্ত্রী

গাজীপুরে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক : / ৪০ বার
আপডেট মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

ঈদযাত্রায় গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। ঈদের আনন্দ ভাগাভাগি করতে স্বজন, পরিজন নিয়ে দলে দলে বাড়ি ফিরছেন ছুটিতে যাওয়া কর্মজীবী মানুষেরা। মহাসড়কে তাদের উপস্থিতি ও যানবাহনের বাড়তি চাপ থাকায় কয়েকটি পয়েন্টে গাড়ির ধীর গতি রয়েছে। তবে যানজট নিরসনে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
আজ মঙ্গলবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, কলেজ গেট ও চান্দনা চৌরাস্তায় দেখা গেছে গাড়ির ধীরগতি। এ ছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় ও আশেপাশের এলাকায় বেড়েছে যানবাহনের চাপ। এতে নবীনগর চন্দ্রা মহাসড়কের ওয়ালটন কারখানা থেকে চন্দ্রা ও আশেপাশের এলাকায় যানবাহন ধীরগতিতে চলছে।
নাওজোর হাইওয়ে পুলিশের পরিদর্শক সওগাত আলম বলছেন, সোমবার তৈরি পোশাক কারখানা ছুটি হওয়ার পর রাতে শ্রমিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গাজীপুর ছেড়েছেন। ফলে ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন ও ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। ভোর চারটা পর্যন্ত চলে ওই ভিড়।
মঙ্গলবার দুপুরের পর অধিকাংশ পোশাক কারখানা ছুটি হবে। এতে মহাসড়কে গাড়ি ও মানুষের চাপ বাড়বে। তবে পোশাক কারখানা ধাপে ধাপে ছুটি হওয়ার কারণে এবার তীব্র যানজট ও ভোগান্তি হবে না। এ ছাড়া ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের বাড়তি প্রস্তুতি রয়েছে। যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

সরেজমিনে দেখা গেছে, গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় পশ্চিম পাশে এবং ভোগড়া বাইপাস পেয়ারা বাগান এলাকায় রাস্তার উপর বেশ কিছু খালি বাস দীর্ঘ সারি করে পার্কিং করে রাখা আছে। এগুলো রাস্তা সংকুচিত হয়ে পড়ায় যাত্রীবাহী বাসসহ অন্যান্য পরিবহন চলাচল বিঘ্নিত হচ্ছে। এ ছাড়া শুক্রবার সকালে চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকাগামী যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

কিন্তু সোমবার রাত থেকে সংস্কার কাজের জন্য ফ্লাইওভারটি বন্ধ করে দেওয়ায় চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকাগামী যানবাহনের চাপ বেড়ে যায়। মঙ্গলবার দুপুরের মধ্যেই মেরামত কাজ সম্পন্ন হলে ঢাকাগামী ফ্লাইওভারটি খুলে দেওয়া হবে বলে জানান গাজীপুর মহানগর পুলিশ (ট্রাফিক) এডিসি অমৃত সূত্রধর। তখন আর কোনো সমস্যা হবে না।
ঈদকে সামনে রেখে গাজীপুরে শিল্প ও কলকারখানায় ঈদের আগে শেষ কর্মদিবস গতকাল সোমবার বিকেলে অফিস শেষে শ্রমিকরা গ্রামের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। অনেকেই যাত্রার ভোগান্তি এড়াতে পরিবারের সদস্যদের নিয়ে আগেভাগেই চলে যাচ্ছেন। এজন্য সোমবার সন্ধ্যার পর কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বাসস্ট্যান্ডে দূরপাল্লার যাত্রীদের ভিড় দেখা দেয়।

তবে সন্ধ্যার পর ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও কালিয়াকৈর বাইপাস এলাকায় যানবাহনের চাপ বেড়ে যায়। গুরুত্বপূর্ণ চেকপয়েন্টগুলোতে দীর্ঘ যানবাহনের সারি লক্ষ্য করা গেছে। আজ মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন ও ঘরমুখো মানুষের ভিড় বাড়তে থাকে। বিকেলে যানবাহন ও ঘরমুখো মানুষের চাপ বাড়বে আরও বাড়বে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031