• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান শূন্যপদ পূরণে ৫ বছরের কর্মপরিকল্পনা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণতন্ত্র ছাড়া বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয় : স্পিকার বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার মত-পথের পার্থক্য থাকতে পারে, তর্ক-বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয় স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইরানে চার ইসরায়েলি ‘গুপ্তচর’ গ্রেফতার প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ৭০০০ কোটি টাকা আত্মসাৎ: শিক্ষামন্ত্রী

জুলাই সনদকে অস্বীকার করা যাবে না: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক : / ৫৪ বার
আপডেট শনিবার, ২১ মার্চ, ২০২৬

সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের গঠনের দিকে সরকার যদি না যায়, তাহলে ঈদের পর সংসদ ও সংসদের বাইরে থেকে বিরোধীদল সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে।

আজ শনিবার সকালে রাজধানীর বেরাইদ এলাকার পূর্বপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষেসাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সংবিধানের বাইরে থেকেই গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল, সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করা যাবে না। এটি বাস্তবায়নের জন্য রাজনৈতিক সদিচ্ছা জরুরি।

এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমেই সংবিধান সংস্কার পরিষদের শপথ পাঠ করার কথা থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় হতাশার সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন বিরোধীদলীয় চিফ হুইপ।

তিনি আরও বলেন, একটি সরকারের কাজের মূল্যায়ন বা সমালোচনা করার জন্য এক মাস যথেষ্ট সময় নয়। একটি সরকারের গতিবিধিকে মূল্যায়নের জন্য তাদের আরও সময় দিতে হবে।

এ সময় সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণসহ বেশ কিছু কাজ তারা দ্রুততার সঙ্গে করেছে বলে জানান নাহিদ ইসলাম।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031