• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান শূন্যপদ পূরণে ৫ বছরের কর্মপরিকল্পনা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণতন্ত্র ছাড়া বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয় : স্পিকার বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার মত-পথের পার্থক্য থাকতে পারে, তর্ক-বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয় স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইরানে চার ইসরায়েলি ‘গুপ্তচর’ গ্রেফতার প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ৭০০০ কোটি টাকা আত্মসাৎ: শিক্ষামন্ত্রী

ইরানে উন্নত সংস্করণের শাহেদ ‘ড্রোন পাঠাচ্ছে’ রাশিয়া

ইনসাফ বার্তা আন্তর্জাতিক : / ১৪ বার
আপডেট শনিবার, ২৮ মার্চ, ২০২৬

ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত শাহেদ ড্রোনের উন্নত সংস্করণ ইরানে পাঠাচ্ছে রাশিয়া—এমন তথ্য জানিয়েছেন মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা। তারা এ সপ্তাহে বার্তা সংস্থা এপিকে বিষয়টি জানান।

এর আগে ইরানের তৈরি শাহেদ ড্রোনই ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছিল রাশিয়া। এখন সেই ড্রোনে নতুন প্রযুক্তি যোগ করে আরও শক্তিশালী করা হয়েছে। এতে জেট ইঞ্জিন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নেভিগেশন, উন্নত জ্যামার-প্রতিরোধী ব্যবস্থা এবং স্টারলিংক ইন্টারনেট ডিভাইস যুক্ত করা হয়েছে।

এই উন্নত ড্রোনগুলোই এখন তেহরানে পাঠানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ইউরোপীয় কর্মকর্তাদের মতে, আজারবাইজান হয়ে মানবিক সহায়তার আড়ালে ট্রাকে করে এসব ড্রোন পরিবহন করা হচ্ছে।

তবে চালানটি কত বড়, বা একবারে পাঠানো হচ্ছে নাকি ধাপে ধাপে সরবরাহ করা হচ্ছে—তা এখনও স্পষ্ট নয়। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ খবরকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন।

অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, অন্য দেশ ইরানকে যা-ই দিক না কেন, তাতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সাফল্যে কোনো প্রভাব পড়বে না।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এক মাসেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে ড্রোন হামলা চালাচ্ছে ইরান। বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়ার এই উন্নত ড্রোন ইরানের হাতে গেলে অঞ্চলে মার্কিন ও মিত্রবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হতে পারে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031