• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

সবার আগে খেলা : / ৩৭ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি।

টুর্নামেন্টে এটি হবে বাংলাদেশের সপ্তম অংশগ্রহণ। ২০১৪ সালে প্রথমবার বিশ্বকাপে খেলেছিল টাইগ্রেসরা। ২০২৪ আসরে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছিল বাংলাদেশ। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত গ্লোবাল কোয়ালিফায়ারে অপরাজিত থেকে সুপার সিক্স পর্বসহ পুরো প্রতিযোগিতায় শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।

বাংলাদেশ নারী ক্রিকেট দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, র্স্বণা আক্তার, রিতু মনি, রাবেয় খান, ফাহিদা খাতুন, ফারিহা ইলসাম তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতারা খাতুন, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস এবং তাজ নেহার।

গ্লোবাল কোয়ালিফায়ারে খেলা দলের সঙ্গে এবারের স্কোয়াডে খুব বেশি পরিবর্তন নেই। অধিনায়ক হিসেবে থাকছেন জ্যোতি, আর সহ-অধিনায়কের দায়িত্বে নাহিদা আক্তার। ব্যাটিং বিভাগে নেতৃত্ব দেবেন জ্যোতি, শারমিন, সোবহানা ও দিলহারা। অলরাউন্ডার হিসেবে খেলবেন স্বর্ণা, রাবেয়া এবং রিতু।

বাংলাদেশের মূল শক্তি তাদের বোলিং আক্রমণ। স্পিন বিভাগ সামলাবেন নাহিদা, সুলতানা, সানজিদা ও ফাহিমা। প্রয়োজনে প্রস্তুত থাকবে র্স্বণা ও রাবেয়ার। পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন মারুফা আক্তার। তার টিমে রয়েছেন ফারিহা এবং রিতু।

ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী ২৫ মে এডিনবরার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস দলের বিপক্ষে খেলবে তারা। এরপর বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ খেলতে যাবে লাফবরোতে।

বাংলাদেশের বিশ্বকাপ সূচি:

১৪ জুন: বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস- এজবাস্টন, বার্মিংহাম
১৭ জুন: অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ- হেডলিং, লিডস
২০ জুন: পাকিস্তান বনাম বাংলাদেশ- হ্যাম্পশায়ার, সাউদাম্পটন
২৫ জুন: ভারত বনাম বাংলাদেশ- ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার
২৮ জুন: দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ- লর্ডস ক্রিকেট গ্রাউন্ড, লন্ডন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031