• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

বিশ্বকাপ সামনে রেখে কঠোর অনুশীলনে মেসি

সবার আগে খেলা : / ২৫ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ক্যারিয়ারের শেষ পর্যায়ে পৌঁছালেও ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে কোনো ধরনের শিথিলতা দেখাচ্ছেন না আর্জেন্টিনার তারকা ফুটবলার ও ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি। তার সতীর্থ রদ্রিগো দি পল জানিয়েছেন, মেসি বর্তমানে শারীরিকভাবে সর্বোচ্চ প্রস্তুত থাকতে কঠোর অনুশীলনের মধ্য দিয়ে যাচ্ছেন, যেন শিরোপা ধরে রাখার লড়াইয়ে দলকে আরও শক্তিশালীভাবে নেতৃত্ব দিতে পারেন।

অনেক শিরোপা জয়ের পরও মেসি নাকি এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি পরিশ্রম করছেন। দি পল জানান, তিনি ও মেসি নিয়মিত ক্লাব অনুশীলনের বাইরে আলাদা করে বাড়তি অনুশীলন করছেন।

এক সাক্ষাৎকারে দি পল বলেন, ‘দুই থেকে তিন মাস আগে আমরা এমন একটি প্রশিক্ষণ পরিকল্পনা শুরু করেছি, যা ক্লাবের অনুশীলনের বাইরেও চলছে। আমরা দুজনেই সর্বোচ্চ চেষ্টা করছি নিজেদের সেরা শারীরিক অবস্থায় নিয়ে যেতে। আমরা নিজেদের জন্য দ্বিগুণ অনুশীলনের ব্যবস্থা করেছি এবং একজন ব্যক্তিগত প্রশিক্ষকের তত্ত্বাবধানে সম্পূর্ণ শক্তি দিয়ে কাজ করছি।’

বর্তমানে ক্লাব পর্যায়ে মেসির পারফরম্যান্সও দারুণ। তিনি চলতি মৌসুমে ১২ ম্যাচে ১১টি গোল করেছেন এবং চারটি গোলে সহায়তা করেছেন। সর্বশেষ ম্যাচে তিনি দুটি গোল করে দলকে ৫–৩ ব্যবধানে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

শুধু মাঠের লড়াই নয়, একজন তারকা খেলোয়াড় হিসেবে মানসিক চাপ ও ব্যক্তিগত চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন দি পল। তিনি স্বীকার করেন, তার আবেগ ওঠানামার মধ্য দিয়ে যায় এবং কখনো কখনো মানসিকভাবে তিনি খুব নিচে নেমে যান।

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের লক্ষ্য পূরণের জন্য শক্ত প্রস্তুতি নিচ্ছে। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। এর আগে প্রস্তুতিমূলক দুটি প্রীতি ম্যাচ খেলবে দলটি।

সব মিলিয়ে মেসির লক্ষ্য এখন একটাই—পূর্ণ শারীরিক ও মানসিক প্রস্তুতি নিয়ে আবারও বিশ্বমঞ্চে আর্জেন্টিনাকে সাফল্যের পথে এগিয়ে নেওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031