• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতা জোরদারে চীনের আহ্বান

সবার আগে আন্তর্জাতিক : / ২২ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রচেষ্টা আরও জোরদার করতে এবং হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে চীন।

আজ বুধবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য জানায়।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনে এ বিষয়ে আলোচনা করেন।

আলোচনায় ওয়াং ই পাকিস্তানকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রচেষ্টা জোরদার করার পাশাপাশি হরমুজ প্রণালি খোলার ক্ষেত্রে সম্পর্কিত বিষয়গুলো যথাযথভাবে সমাধানে অবদান রাখতে আহ্বান জানান।

তিনি বলেন, “চীন পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টাকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবে এবং এ ক্ষেত্রেও চীন নিজস্ব ভূমিকা পালন করবে।”

বর্তমানে পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নিতে অন্যতম প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। যুদ্ধ-পরবর্তী সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বুধবার সন্ধ্যায় বেইজিং পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।

অন্যদিকে ইরানের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর তেহরান জানিয়েছে, তারা তাদের প্রস্তাবে কোনো পরিবর্তন আনবে না।

ফলে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও হরমুজ প্রণালিকে ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ আরও বেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031