• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন মা-ছেলে

সবার আগে আন্তর্জাতিক : / ৩৫ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

যুক্তরাজ্যের দুটি পৃথক কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন মা ও ছেলে। ভারতের হরিয়ানার একটি পরিবারের জন্য এটি যেন দ্বিগুণ আনন্দের খবর।

২৩ বছর বয়সী তুষার কুমার যুক্তরাজ্যের সর্বকনিষ্ঠ ভারতীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি এলস্ট্রি অ্যান্ড বোরহ্যামউড টাউন কাউন্সিলের মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন। আর তার এক সপ্তাহ পরই মা পারভিন রানি নির্বাচিত হন হার্টসমিয়ার বরো কাউন্সিলের প্রথম ভারতীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে।

পরিবারটির আদি নিবাস হরিয়ানার সোনিপত জেলার রোহনা গ্রামে। তবে তারা দীর্ঘদিন রোহতকে বসবাস করার পর ২০১৩ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান।

তুষারের বাবা সুনীল দাহিয়া জানান, তারা কোনো নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে যুক্তরাজ্যে যাননি। তখন তুষারের বয়স ছিল মাত্র ১০ বছর।

সুনীল দাহিয়া বলেন, মা-ছেলের একসঙ্গে মেয়র নির্বাচিত হওয়া তাদের পরিবারের জন্য গর্বের বিষয়। ছোটবেলা থেকেই তুষার ও পারভিন সমাজসেবামূলক কাজে আগ্রহী ছিলেন এবং স্থানীয় কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতেন।

তুষার কুমার মাত্র ২০ বছর বয়সে কাউন্সিলর নির্বাচিত হন। এর আগে তিনি লন্ডন কিংস কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করার সময় ডেপুটি মেয়রের দায়িত্বও পালন করেছেন।

পারভিন রানিও দীর্ঘদিন ধরে কমিউনিটি সার্ভিস, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। মেয়র হওয়ার আগে তিনি স্ট্রিটসিন, পার্কস, লেজার অ্যান্ড কালচার বিভাগের ক্যাবিনেট সদস্য এবং ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেছেন।

তাদের পরিবার এখনও নিজেদের শিকড়ের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে। প্রতিবছর তারা ভারতে নিজ এলাকায় যান এবং যুক্তরাজ্যে থেকেও ভারতীয় সংস্কৃতি ও ভাষা শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন।

তুষার ও তার মা বিনামূল্যে হিন্দি ভাষা শিক্ষা কার্যক্রমেও অংশ নিয়েছেন। সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031