• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

শুভেন্দুর মন্ত্রিসভায় দায়িত্ব দেওয়া হল কোন ৩৫ জনকে?

সবার আগে আন্তর্জাতিক : / ৭ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় শপথ নিলেন আরও ৩৫ জন মন্ত্রী। এদিন কলকাতার লোকভবনে রাজ্যপাল আর এন রবি মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানের শুরুতে ‘বন্দে মাতরম’ ছাড়াও জাতীয় সঙ্গীত বাজানো হয়।

আজ সোমবার সকালে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণকে ঘিরে লোকভবন চত্বরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সকাল থেকেই আমন্ত্রিত অতিথিরা সেখানে ভিড় জমাতে শুরু করেন।

অনুষ্ঠান মঞ্চে রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজ আগারওয়াল এক এক করে নতুন মন্ত্রীর নাম ঘোষণা করেন এবং রাজ্যপাল তাদের শপথ বাক্য পাঠ করান। ৩৫ জন মন্ত্রীর মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী।

পূর্ণমন্ত্রী: তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, স্বপন দাশগুপ্ত, শ্বরদ্বত মুখোপাধ্যায়, দুধকুমার মন্ডল, অজয় কুমার পোদ্দার, শংকর ঘোষ, অরূপ কুমার দাস, মনোজ কুমার ওরাও, গৌরীশংকর ঘোষ

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী: ইন্দ্রনীল খাঁ, মালতি রাভা রায়, রাজেশ মাহাতো

প্রতিমন্ত্রী: জুয়েল মুর্মু, অশোক দিন্দা, উমেশ রাই, কৌশিক চৌধুরী, কলিতা মাঝি, মৌমিতা বিশ্বাস মিশ্র, গার্গী ঘোষ দাস, দীপঙ্কর জানা, পূর্ণিমা চক্রবর্তী, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, শান্তনু প্রামানিক, অমিয় কিস্কু, বিরাজ বিশ্বাস, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, সুমনা সরকার, বিশাল লামা, নদের চাঁদ বাউড়ি

অনেকেই এবার প্রথমবারের মতো বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। উত্তর ২৪ পরগনার খড়দহ থেকে নির্বাচিত কল্যাণ চক্রবর্তী পূর্ণমন্ত্রীর দায়িত্ব পান। পেশায় চিকিৎসক শ্বরদ্বত মুখোপাধ্যায়ও শপথ নেন। বীরভূমের দীর্ঘদিনের বিজেপি নেতা দুধকুমার মন্ডলও পূর্ণমন্ত্রীর দায়িত্বে থাকেন। উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ার চারবারের বিধায়ক অর্জুন সিংকেও পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রিসভা ঘোষণার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, রাজ্যের উন্নয়ন এবং প্রশাসনিক গতিবৃদ্ধির জন্য পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা হবে। সোমবার সেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় ৩৫ জন নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031