• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান শূন্যপদ পূরণে ৫ বছরের কর্মপরিকল্পনা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণতন্ত্র ছাড়া বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয় : স্পিকার বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার মত-পথের পার্থক্য থাকতে পারে, তর্ক-বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয় স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইরানে চার ইসরায়েলি ‘গুপ্তচর’ গ্রেফতার প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ৭০০০ কোটি টাকা আত্মসাৎ: শিক্ষামন্ত্রী

মুহূর্তেই ১৬ দোকানে ছড়ালো আগুন, বেরোতে না পেরে দোকান কর্মচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : / ৫৭ বার
আপডেট সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

কক্সবাজারের উখিয়া বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে মুহূর্তেই ওই বাজারে ছড়িয়ে পড়েছে আগুন। আগুনে ১৬টি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন দগ্ধের পাশাপাশি নিহত হয়েছেন মোহাম্মদ আলী নামে এক দোকান কর্মচারী।
সোমবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়া বাজারের দক্ষিণ পাশের একটি ইলেকট্রনিক্সের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
অগ্নিকাণ্ডে নিহত মোহাম্মদ আলী (৫৭) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মিজাখিল গ্রামের আলী মিয়ার ছেলে। তিনি উখিয়া বাজারের একটি দোকানে কর্মচারী ছিলেন।
স্থানীয়রা জানান, শুরুর দিকে একটি ইলেকট্রনিক্সের দোকান থেকে ধোঁয়া উঠতে দেখেন ব্যবসায়ীরা। এরপর মুহূর্তেই আগুন বাজারের আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় অনেকেই দোকান থেকে মালামাল সরাতে পারেনি। দগ্ধও হয়েছেন অনেকেই। কেউ কেউ দোকানের পেছনের দরজা ভেঙে বেরিয়ে জীবন রক্ষা করেন। দোকান থেকে বেরুতে না পেরে দগ্ধ হয়ে মোহাম্মদ আলীর মৃত্যু হয়। শুরুর দিকে স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও সফল হননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, আগুন লেগেছে বুঝতেই পারিনি। যখন বাইরে আসি, তখন দোকান জ্বলছে। ফায়ার সার্ভিসের লোকজন না এলে পুরো বাজারই শেষ হয়ে যেত।

উখিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, আগুন লাগার ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। বিস্তারিত তদন্তের পর জানানো সম্ভব হবে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে। সরকারি ও বেসরকারি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930