• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান শূন্যপদ পূরণে ৫ বছরের কর্মপরিকল্পনা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণতন্ত্র ছাড়া বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয় : স্পিকার বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার মত-পথের পার্থক্য থাকতে পারে, তর্ক-বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয় স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইরানে চার ইসরায়েলি ‘গুপ্তচর’ গ্রেফতার প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ৭০০০ কোটি টাকা আত্মসাৎ: শিক্ষামন্ত্রী

গোবিন্দগঞ্জে নিজ বাসায় শিক্ষিকা খুন

নিজস্ব প্রতিবেদক : / ২২ বার
আপডেট শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

শনিবার দুপুরের পর কে বা কারা তার ঘরে প্রবেশ করে তাকে হাত-পা বেঁধে এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পালিয়ে যায়। পরে ঘরের ভেতরে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। এ সময় তার ঘরের আসবাবপত্র অগোছালো ও এলোমেলো অবস্থায় পাওয়া যায়।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে নিজ বসতবাড়ির ঘরের ভেতরে খুন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চক গোবিন্দপুর এলাকায় এই খুনের ঘটনা ঘটে।

ওই শিক্ষিকার নাম শামসুন্নাহার রুমা (৪৫)। তিনি চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন এবং গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সোলায়মান আলীর মেয়ে।

জানা যায়, শনিবার দুপুরের পর কে বা কারা তার ঘরে প্রবেশ করে তাকে হাত-পা বেঁধে এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পালিয়ে যায়। পরে ঘরের ভেতরে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। এ সময় তার ঘরের আসবাবপত্র অগোছালো ও এলোমেলো অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে রুমা হত্যাকাণ্ডে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মির্জা মো: শওকত জ্জামান প্রধান এক বিবৃতিতে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। সেইসাথে দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
232425262728