• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান শূন্যপদ পূরণে ৫ বছরের কর্মপরিকল্পনা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণতন্ত্র ছাড়া বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয় : স্পিকার বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার মত-পথের পার্থক্য থাকতে পারে, তর্ক-বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয় স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইরানে চার ইসরায়েলি ‘গুপ্তচর’ গ্রেফতার প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ৭০০০ কোটি টাকা আত্মসাৎ: শিক্ষামন্ত্রী

গাজীপুরে ট্রেনের ধাক্কায় যুবলীগ নেতাসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক : / ৫৭ বার
আপডেট শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

গাজীপুরের পুবাইল থানাধীন বাটপাড়া রেলগেট এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবলীগ নেতাসহ ২ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, শেখ হাবিব বাপ্পী ও সজিব ভূঁইয়া। তাদের মধ্যে শেখ হাবিব বাপ্পী গাজীপুর মহানগরের ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে করে তারা রেললাইন অতিক্রম করার চেষ্টা করছিলেন। সে সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে এসে মোটরসাইকেলে ধাক্কা দেয়। বিকট শব্দে মুহূর্তের মধ্যেই মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। মোটরসাইকেলে থাকা দুইজন রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে পুবাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।

পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিক হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিহত শেখ হাবিব বাপ্পী স্থানীয়ভাবে একজন পরিচিত রাজনৈতিক কর্মী। তার আকস্মিক মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031