• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান শূন্যপদ পূরণে ৫ বছরের কর্মপরিকল্পনা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণতন্ত্র ছাড়া বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয় : স্পিকার বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার মত-পথের পার্থক্য থাকতে পারে, তর্ক-বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয় স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইরানে চার ইসরায়েলি ‘গুপ্তচর’ গ্রেফতার প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ৭০০০ কোটি টাকা আত্মসাৎ: শিক্ষামন্ত্রী

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণী চিকিৎসক নিহত, বিক্ষুব্ধ জনতার মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : / ৪৪ বার
আপডেট বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে বৃহস্পতিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় এক প্রাণী চিকিৎসক নিহত হওয়ায় বিক্ষুব্ধ জনতা দুই ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখেন।
ফলে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যানবাহন ঘটনাস্থল থেকে ৫ কিলোমিটার (চান্দাইকোনা) ও ঢাকা থেকে বগুড়ামুখী যানবাহন ৮ কিলোমিটার দীর্ঘ (হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত) যানজটের সৃষ্টি হয়েছে।
নিহত প্রাণী চিকিৎসক সাইফুল ইসলাম ঘুড়কা ইউনিয়নের রয়হাটি গ্রামের মৃত আব্দুল হামিদ শেখের ছেলে। স্থানীয়রা জানান, তিনি ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ডে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ফলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা পল্লী বিদ্যুতের ভুইয়াগাঁতী সাব-স্টেশনে ভাংচুর চালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখেন। স্থানীয় জনতা জানান, এ নিয়ে একই স্থানে তিন মাসে ১০ জনের প্রাণহানি ঘটলো।

কারণ, পল্লীবিদ্যুৎ অফিস জায়গা না ছাড়ায় ফোরলেন জায়গা ওয়ান ওয়ে হয়ে রয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসী ফোরলেনের ফেলে রাখা কাজ দ্রুত শেষ করার দাবিদাওয়ার পাশাপাশি একাধিকবার মানববন্ধন করে আসছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান। এ সময় রায়গঞ্জ ইউনও ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতাকে শান্ত করার চেষ্টা চালান। শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930