• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান শূন্যপদ পূরণে ৫ বছরের কর্মপরিকল্পনা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণতন্ত্র ছাড়া বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয় : স্পিকার বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার মত-পথের পার্থক্য থাকতে পারে, তর্ক-বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয় স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইরানে চার ইসরায়েলি ‘গুপ্তচর’ গ্রেফতার প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ৭০০০ কোটি টাকা আত্মসাৎ: শিক্ষামন্ত্রী

টঙ্গীবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক : / ৩১ বার
আপডেট শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

আলদি বাজারের দিকে যাওয়ার পথে দরজারপাড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি আম গাছের সাথে সজোরে ধাক্কা খায়।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিন বন্ধু নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দরজারপাড় (শনিবাড়ী) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টঙ্গীবাড়ী উপজেলার বেলুয়া গ্রামের আসলাম শেখের ছেলে সানিয়াত শেখ (২৫), পুরাপাড়া গ্রামের শাহ আলম খানের ছেলে শাকিব খান (৩২) এবং টঙ্গীবাড়ী গ্রামের বাদল মাঝির ছেলে তুর্জয় মাঝি (২৭)। তারা তিনজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে উপজেলার দিঘীরপাড় এলাকায় ঘুরতে যান। পরে রাত ৯টার দিকে তারা আলদি বাজারের দিকে যাওয়ার পথে দরজারপাড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি আম গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। গুরুতর আহত অপরজনকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডাবলু জানান, একটি মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনাটি ঘটে। এতে দু’জন ঘটনাস্থলে এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

তিনি আরো জানান, নিহতদের লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
232425262728