ইরানকে ঘিরে চলমান ইসরাইল-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রেক্ষাপটে উপসাগরীয় দেশগুলোতে এবার খোলা মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নিরাপত্তা উদ্বেগের কারণে কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে যে, ঈদের নামাজ কেবল মসজিদের ভেতরেই অনুষ্ঠিত হবে।
কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত- এই তিন দেশ মুসল্লিদের ঐতিহ্যবাহী খোলা ঈদগাহে সমবেত না হওয়ার আহ্বান জানিয়েছে।
সাধারণত রমজান শেষে ঈদের নামাজে হাজারো মানুষ এসব খোলা স্থানে একত্রিত হন।
কর্তৃপক্ষ জানায়, চলমান সংঘাত ও ইরানের পক্ষ থেকে হামলার আশঙ্কার মধ্যে জনসমাগম সীমিত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আল-জাজিরার দুবাই প্রতিনিধি জানান, খোলা স্থানে ঈদের নামাজে এই বিধিনিষেধ মুসলিম দেশগুলোর দীর্ঘদিনের প্রচলিত রীতির ব্যতিক্রম।
তিনি বলেন, এটি প্রমাণ করে যে চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যের মানুষের দৈনন্দিন জীবনেও সরাসরি প্রভাব ফেলছে। – আল-জাজিরা