• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম

চীনে বিওয়াইডি গাড়ি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

ইনসাফ বার্তা আন্তর্জাতিক : / ৪২ বার
আপডেট বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

চীনের শেনঝেন প্রদেশের পিংশান জেলায় দেশটির খ্যাতনামা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) বিওয়াইডির একটি উৎপাদন কেন্দ্রের ভেতরে থাকা বহুতল পার্কিং গ্যারেজে আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এতে আকাশে কালো ধোঁয়ার ঘন স্তম্ভ দেখা যায়।

ঘটনার পরপরই দমকল বাহিনী ও উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে স্থানীয় প্রশাসনের সহায়তায় মা লুয়ান এলাকায় অবস্থিত ওই ‘ত্রিমাত্রিক’ পার্কিং অবকাঠামোর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

স্থানীয় কর্তৃপক্ষ ও কোম্পানি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত গ্যারেজটি পরীক্ষামূলক এবং বাতিল বা অচল যানবাহন সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো। সেখানে কোনো উৎপাদনশীল বা গ্রাহকের জন্য প্রস্তুত গাড়ি ছিল না।

বিওয়াইডি আরও জানায়, ওই স্থানে পরীক্ষামূলক, যাচাইকরণ ও মেয়াদোত্তীর্ণ গাড়ি রাখা ছিল। এ ঘটনায় কোনো সক্রিয় অ্যাসেম্বলি লাইন বা ডেলিভারির জন্য প্রস্তুত যানবাহনের ক্ষতি হয়নি।

এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বহুতল ভবনের বিভিন্ন অংশে আগুন জ্বলছে এবং ঘন ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। আশপাশের শিল্পাঞ্চলও ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনাস্থলে দমকল ও পুলিশ সদস্যদের দ্রুত ছুটে আসতে দেখা যায়।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বাইরের নির্মাণকাজে ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ব্যাটারি-সংক্রান্ত কোনো ত্রুটির বিষয়টি কোম্পানি ও স্থানীয় গণমাধ্যম অস্বীকার করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় বিওয়াইডির উৎপাদন কার্যক্রম বা চলমান উৎপাদনে কোনো প্রভাব পড়েনি। তবে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণ পরিমাণ এখনও তদন্তাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930