• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান শূন্যপদ পূরণে ৫ বছরের কর্মপরিকল্পনা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণতন্ত্র ছাড়া বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয় : স্পিকার বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার মত-পথের পার্থক্য থাকতে পারে, তর্ক-বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয় স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইরানে চার ইসরায়েলি ‘গুপ্তচর’ গ্রেফতার প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ৭০০০ কোটি টাকা আত্মসাৎ: শিক্ষামন্ত্রী

পানির নিচে ডুবে থাকা পিকআপে মিলল ৪ লাশ

নিজস্ব প্রতিবেদক : / ৩৯ বার
আপডেট রবিবার, ২২ মার্চ, ২০২৬

হবিগঞ্জের মাধবপুরে পানির নিচে ডুবে থাকা একটি পিকআপ ভ্যান থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।নিহতদের মধ্যে ৩২ বছরের এক নারী, ১১ বছরের একটি শিশুসহ দুজন পূর্ণবয়স্ক পুরুষ ছিলেন।
আজ রোববার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দউড়া নামক স্থান থেকে স্থানীয় জনগণ লাশগুলো উদ্ধার করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয়রা জানায়, সকালে কৃষিকাজ করতে মাঠে গেলে তারা মহাসড়কের পাশে খাদে গৃহস্থালির আসবাবপত্র ভাসতে এবং সড়কে গাড়ির ভাঙা কাচ দেখতে পান। এতে সন্দেহ হলে পানিতে নামে নিচে একটি গাড়ির সন্ধান পান। তৎক্ষণাৎ পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেওয়া হয়। পরে তারা পানিতে ডুবে থাকা গাড়ির ভেতর থেকে একে একে চারটি লাশ উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শী শাহীন খন্দকার জানান, দুর্ঘটনাস্থলে একটি বাসের সামনের গ্লাস ও যাত্রীদের টিকিটের কপি পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, ওই বাস পেছন থেকে ধাক্কা দিয়ে পিকআপটিকে খাদে ফেলে দিয়েছে। যার কারণে চারজন মানুষের মৃত্যু হয়েছে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এসে লাশগুলো হাসপাতালে নিয়ে যায়। পরে পিকআপ ভ্যানটি পানির নিচ থেকে উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031