• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান শূন্যপদ পূরণে ৫ বছরের কর্মপরিকল্পনা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণতন্ত্র ছাড়া বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয় : স্পিকার বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার মত-পথের পার্থক্য থাকতে পারে, তর্ক-বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয় স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইরানে চার ইসরায়েলি ‘গুপ্তচর’ গ্রেফতার প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ৭০০০ কোটি টাকা আত্মসাৎ: শিক্ষামন্ত্রী

ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প

ইনসাফ বার্তা আন্তর্জাতিক : / ৫৬ বার
আপডেট মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব বেশি দিন স্থায়ী হবে না এবং শিগগিরই এটি শেষ হতে যাচ্ছে।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র এই সংঘাতে তার লক্ষ্য প্রায় অর্জন করে ফেলেছে। মঙ্গলবার (৩১ মার্চ) সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা আর বেশি দিন সেখানে থাকব না। আমরা তাদের সামরিক সক্ষমতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছি।’

তিনি আরও জানান, ইরানের আক্রমণাত্মক শক্তি পুরোপুরি নিঃশেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
এদিকে ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ইসফাহানের কাছে বড় ধরনের বিস্ফোরণের একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের উল্লেখযোগ্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ঠিক কী লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে, তা স্পষ্ট করে জানাননি তিনি।

হরমুজ প্রণালি নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সরে গেলে এই গুরুত্বপূর্ণ নৌপথ ‘স্বয়ংক্রিয়ভাবেই’ খুলে যাবে। ৩২ দিন ধরে ইরান এই প্রণালি বন্ধ রাখায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, ‘যেসব দেশ এই প্রণালি ব্যবহার করে, তারা নিজেরাই এটি খুলে নিতে পারবে। তেলের স্বার্থেই তারা তা করবে।’

ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং সেই লক্ষ্য পূরণ হয়েছে। তিনি এমনও দাবি করেন যে, ইরানে ইতোমধ্যে ‘শাসন পরিবর্তন’ ঘটেছে এবং এখন সেখানে তুলনামূলকভাবে ‘যুক্তিসংগত’ নেতৃত্ব রয়েছে। তবে সম্ভাব্য কূটনৈতিক আলোচনার বিষয়ে তিনি স্পষ্ট কোনো পরিকল্পনার কথা জানাননি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031