• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন

ফুলপুরে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০

নিজস্ব প্রতিবেদক : / ৪৬ বার
আপডেট বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরের বালিয়ার মোড়ে বাস ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে উভয় গাড়ির চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। হতাহতদের পরিচয় জানা যায়নি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) পৌনে ১১টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান এ ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
রাশেদুল হাসান জানান, পৌনে ১১টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় জানা যায়নি। বাস ও ট্রাক ডুমরে মুচড়ে গেছে। মুমূর্ষু অবস্থায় ট্রাকের চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনার ফলে এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনী সহযোগিতা এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। বিস্তারিত পরে জানানো হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
232425262728