• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান শূন্যপদ পূরণে ৫ বছরের কর্মপরিকল্পনা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণতন্ত্র ছাড়া বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয় : স্পিকার বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার মত-পথের পার্থক্য থাকতে পারে, তর্ক-বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয় স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইরানে চার ইসরায়েলি ‘গুপ্তচর’ গ্রেফতার প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ৭০০০ কোটি টাকা আত্মসাৎ: শিক্ষামন্ত্রী

বৈদ্যুতিক খুঁটি বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : / ৭৬ বার
আপডেট সোমবার, ৯ মার্চ, ২০২৬

কুড়িগ্রামের সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।
সোমবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ঘোগাদহ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমান এবং ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলো চর এলাকার উমেদ আলী।

ঘোগাদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেক সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘোগাদহ বাজার এলাকায় বৈদ্যুতিক খুঁটি স্থাপনের সময় অসাবধানতাবশত খুঁটিটি পাশে থাকা বৈদ্যুতিক সঞ্চালন তারের সংস্পর্শে আসলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়েকজন আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমান ও উমেদ আলীকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুজন ইলেকট্রিশিয়ান বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031