• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম

বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক : / ৫৩ বার
আপডেট বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমরা আগুন লাগার খবর পাই। পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরো দু’টি ইউনিট যোগ দেয়। মোট সাত ইউনিটের এক ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রাজধানীর বনানীর কাঁচাবাজার এলাকায় ১১তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা (মিডিয়া) আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমরা আগুন লাগার খবর পাই। পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরো দু’টি ইউনিট যোগ দেয়। মোট সাত ইউনিটের এক ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি বলে জানান আনোয়ারুল ইসলাম।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930